জুবায়ের আহমাদ জুয়েল (কিশোরগঞ্জ প্রতিনিধি): , আপলোডের সময় : শুক্রবার, ৬ মার্চ, ২০২৬ , আজকের সময় : শনিবার, ২১ মার্চ, ২০২৬

করিমগঞ্জে ইসলামী যুব আন্দোলনের আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলায় “শরীয়াহ ভিত্তিক সমাজ বিনির্মাণে সিয়ামের ভূমিকা” শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৬ মার্চ-২০২৬) বিকেল ৪টায় করিমগঞ্জ উপজেলার মডেল মসজিদ প্রাঙ্গণে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ, করিমগঞ্জ উপজেলা শাখার আয়োজনে এ আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি হাফেজ মাওলানা প্রভাষক মুহাম্মাদ আলমগীর হুসাইন তালুকদার,
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ কিশোরগঞ্জ জেলা শাখার সহ সভাপতি মুহাম্মাদ এমদাদুল ইসলাম, অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ করিমগঞ্জ উপজেলা শাখার সভাপতি মুহাম্মাদ রফিকুল ইসলাম ভূঁইয়া, সেক্রেটারি মুহাম্মদ হাবিবুল্লাহ হাবীব, মাওলানা মোবারক হোসেন বুলবুল, সদর, দ্বীনি সংগঠন করিমগঞ্জ উপজেলা এবং মুহাম্মাদ আল-আমিন মাষ্টার, সাধারণ সম্পাদক, দ্বীনি সংগঠন করিমগঞ্জ উপজেলা শাখা।

ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ, করিমগঞ্জ উপজেলা শাখার সভাপতি মুহাম্মাদ রুহুল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা বলেন, রমজানের সিয়াম মানুষের আত্মশুদ্ধি, নৈতিকতা ও তাকওয়া অর্জনের মাধ্যমে একটি ন্যায়ভিত্তিক ও শরীয়াহসম্মত সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
পরে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, কল্যাণ ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।