নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি: , আপলোডের সময় : রবিবার, ৮ মার্চ, ২০২৬ , আজকের সময় : বুধবার, ২৫ মার্চ, ২০২৬

নান্দাইলে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ময়মনসিংহের নান্দাইলে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। নান্দাইল রোড সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিনুল ইসলাম আনজু মাস্টারের পারিবারিক আয়োজনে শুক্রবার সন্ধ্যায় পূর্ব বারুইগ্রাম এলাকায় প্রতিষ্ঠিত শামসুল উলুম মাদ্রাসা প্রাঙ্গণে এ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন নান্দাইল প্রেসক্লাবের সভাপতি ও সিনিয়র সাংবাদিক এনামুল হক বাবুল, মাওলানা মতিউর রহমান, অবসরপ্রাপ্ত রেল কর্মকর্তা মো. সিরাজুল ইসলাম, বিএনপি নেতা বুলবুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক, শিক্ষার্থী ও এলাকার মুসল্লিরা।

ইফতার শেষে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।