সাখাওয়াত হোসেন, নিজস্ব প্রতিবেদক , আপলোডের সময় : রবিবার, ৮ মার্চ, ২০২৬ , আজকের সময় : মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬

শ্রীপুরে কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বৃত্তি পরীক্ষার ফলাফল প্রকাশ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

শ্রীপুরে কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বৃত্তি পরীক্ষার ফলাফল প্রকাশ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত গাজীপুরের শ্রীপুর পৌরসভার আবুল প্রধান প্রি-ক্যাডেট এন্ড হাই স্কুল ক্যাম্পাসে শ্রীপুর উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের উদ্যোগে বৃত্তি পরীক্ষা ২০২৫-এর ফলাফল প্রকাশ, আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৭ মার্চ) বিকাল ৫টা থেকে শুরু হওয়া এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শ্রীপুর উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সভাপতি আবুল হোসেন প্রধান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক এস. এম. ফরহাদ মিয়া।

অনুষ্ঠানে শ্রীপুর উপজেলার বিভিন্ন কিন্ডারগার্টেন স্কুলের পরিচালক, প্রধান শিক্ষক এবং সম্মানিত শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। বৃত্তি পরীক্ষার ফলাফল ঘোষণা শেষে শিক্ষা উন্নয়ন ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়।

বক্তারা বলেন, শ্রীপুর উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের এই বৃত্তি পরীক্ষা শিক্ষার্থীদের মেধা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এমন উদ্যোগ প্রতি বছর ধারাবাহিকভাবে আয়োজন করা হলে শিক্ষার্থীরা আরও উৎসাহিত হবে এবং শিক্ষা ব্যবস্থায় ইতিবাচক প্রভাব পড়বে।

বক্তারা এ ধরনের একটি সুন্দর উদ্যোগ গ্রহণ করায় শ্রীপুর উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সভাপতি আবুল হোসেন প্রধানসহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

আলোচনা সভা শেষে উপস্থিত অতিথি ও শিক্ষকদের অংশগ্রহণে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।