সাখাওয়াত হোসেন, নিজস্ব প্রতিবেদক: , আপলোডের সময় : রবিবার, ৮ মার্চ, ২০২৬ , আজকের সময় : সোমবার, ৯ মার্চ, ২০২৬

একুশে পদকপ্রাপ্ত ইসলাম উদ্দিন পালাকারকে এনসিপির নেতা শেখ খায়রুল কবিরের শুভেচ্ছা

লোকজ সংস্কৃতিতে অসামান্য অবদানের জন্য একুশে পদকপ্রাপ্ত বরেণ্য পালাকার ও লোকসংগীতশিল্পী ইসলাম উদ্দিন পালাকারকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

শনিবার (০৭ মার্চ) দুপুরে কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার নোয়াবাদ ইউনিয়নের দর্গাভিটা বাজারে অবস্থিত তার কার্যালয়ে গিয়ে এ শুভেচ্ছা জানান দলটির কেন্দ্রীয় সংগঠক (উত্তরাঞ্চল) ও কিশোরগঞ্জ জেলা কমিটির আহ্বায়ক শেখ খায়রুল কবির। এ সময় তিনি ইসলাম উদ্দিন পালাকারের হাতে ক্রেস্ট ও ফুল তুলে দেন।

এ সময় শেখ খায়রুল কবির বলেন, “লোকজ সংস্কৃতি আমাদের জাতির ঐতিহ্যের গুরুত্বপূর্ণ অংশ। ইসলাম উদ্দিন পালাকার তার দীর্ঘ সাংস্কৃতিক জীবনে পালাগান ও লোকসংগীতের মাধ্যমে গ্রামীণ সংস্কৃতিকে দেশজুড়ে পরিচিত করেছেন। তার এই অবদান জাতির জন্য গর্বের।”

তিনি আরও বলেন, দেশীয় সংস্কৃতি ও লোকগানের ঐতিহ্য ধরে রাখতে এমন গুণী শিল্পীদের সম্মান জানানো প্রয়োজন।
শুভেচ্ছা গ্রহণ করে ইসলাম উদ্দিন পালাকার কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং বলেন, দেশের সংস্কৃতি ও ঐতিহ্যকে বাঁচিয়ে রাখতে তিনি আজীবন কাজ করে যেতে চান।

এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সংস্কৃতিপ্রেমীরাও উপস্থিত ছিলেন।