নিজস্ব প্রতিনিধি নান্দাইল : , আপলোডের সময় : রবিবার, ৮ মার্চ, ২০২৬ , আজকের সময় : শনিবার, ১ আগস্ট, ২০২৬

নান্দাইলে আন্তর্জাতিক নারী দিবস পালিত

আজকের পদক্ষেপ আগামীর ন্যায়বিচার সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার এই প্রতিপাদ্যকে সামনে রেখে ময়মনসিংহের নান্দাইল উপজেলায় আন্তর্জাতিক নারী দিবস উদযাপন উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৮মার্চ) নান্দাইল উপজেলা পরিষদ হল রুমে উপজেলা নিবার্হী অফিসার ফাতেমা জান্নাতের সভাপতিত্বে আলোচনা সভা বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার নাঈমা সুলতানা, মহিলা বিষয়ক কর্মকর্তা রাশেদা রহমান, প্রাথমিক শিক্ষা অফিসার ফজিলাতুন্নেছা, ওয়ার্ড ভিশন বাংলাদেশ নান্দাইল এপি ম্যানেজার সাগর জন কস্তা, সিনিয়র সাংবাদিক রবিউল আলম ফরাজী, অবসর প্রাপ্ত প্রধান শিক্ষক ও নারী জয়িতা বাবলী দাস, সাংবাদিক এ হান্নান আল আজাদ সহ প্রমুখ।