নিজস্ব প্রতিবেদক: , আপলোডের সময় : মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬ , আজকের সময় : শনিবার, ২ মে, ২০২৬

একাশিয়ান (এসএসসি -১৯৮১) গ্রুপের আয়োজনে ইফতার মাহফিল

৭ মার্চ রাজধানীর আগারগাঁওয়ে অ্যাপেটিট রেস্টুরেন্টে প্রতি বছরের ন্যায় এই বছরও একাশিয়ান (এসএসসি -১৯৮১)  আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

উক্ত ইফতার মাহফিলে একাশিয়ান (এসএসসি -১৯৮১)  গ্রুপসহ একদল এতিম শিশুরা উপস্থিত ছিলেন।

ইফতার মাহফিলে তসলিম রেজার উপস্থাপনায় স্বাগত বক্তব্য রাখেন একাশিয়ান ( এসএসি ১৯৮১) গ্রপের কোর্ডিনেটর লায়ন্স গভর্নর ড. সারোয়ার জাহান জামিল, প্রোগ্রামের আহবায়ক ড. আলমগীর হোসেন।

বক্তব্য রাখেন ড. ইসরাত হোসেন, লায়েন্স ইয়াসমিন মেরী, মোঃ জসীম উদ্দীন সাইফুল ইসলাম মাসুদ, প্রফেসর ড. মোশারফ ভুইয়া  এবং অন্যারা।

কোরআন থেকে তেলাওয়াত ও ইসলামী সংগীত পরিবেশন করেন মোঃ দেলোয়ার হোসেন এবং ইন্জি: মাকসুদুল আলম। অসুস্থ এবং মৃত বন্ধুদের সহ দেশের এবং সকলের জন্য দোয়ার মাধ্যমে ইফতার মাহফিল সমাপ্ত করা হয়।