কিশোরগঞ্জের করিমগঞ্জে মাহে রমজানের তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা ও তারুণ্যের ইফতার সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে। ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ করিমগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে এ আয়োজন করা হয়।
মঙ্গলবার (১০ মার্চ) সন্ধ্যা ৬টায় করিমগঞ্জ সরকারি কলেজ মাঠে এ ইফতার সন্ধ্যা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনটির করিমগঞ্জ উপজেলা শাখার সভাপতি মুহাম্মাদ নাজিম উদ্দিন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কিশোরগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক মুহাম্মাদ শহিদুল ইসলাম ভূঁইয়া।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ করিমগঞ্জ উপজেলা শাখার সভাপতি মুহাম্মাদ রুহুল আমিন, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ করিমগঞ্জ উপজেলা শাখার সাবেক সভাপতি ও করিমগঞ্জ পৌরসভার ৫নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মুহাম্মাদ মাহমুদুল হাসান মাহমুদ, সাবেক সভাপতি মুহাম্মাদ ওবায়দুল হক, ইসলামী আন্দোলন বাংলাদেশ করিমগঞ্জ উপজেলা শাখার সাবেক সহ-সভাপতি এনামুল হক নাজমুল এবং সাবেক সহ-সভাপতি আবু রায়হান।
এ সময় বিভিন্ন স্কুল ও কলেজ থেকে আগত শিক্ষার্থীরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। আলোচনা সভায় বক্তারা মাহে রমজানের তাৎপর্য তুলে ধরেন এবং তরুণদের নৈতিক ও আদর্শিক জীবনে উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানান।
পরিশেষে ইফতারের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।