আমতলী (বরগুনা) প্রতিনিধি: , আপলোডের সময় : বুধবার, ১১ মার্চ, ২০২৬ , আজকের সময় : মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬

আমতলীতে ইয়াবাসহ মাদক কারবারি আটক

বরগুনার আমতলী উপজেলায় অভিযান চালিয়ে ৮০ পিস ইয়াবাসহ লিটন নামে এক মাদক কারবারিকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে বরগুনা ডিবি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) সুশীল কুমার দাসের নেতৃত্বে একটি দল আমতলী উপজেলার আরপাঙ্গাশিয়া এলাকায় অভিযান চালায়। এ সময় বালিয়াতলী ইউনিয়নের নলী মাইঠা গ্রামের বাসিন্দা লিটনকে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে পুলিশ তাকে আটক করে। পরে তার দেহ তল্লাশি করে ৮০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

ডিবি পুলিশের উপ-পরিদর্শক সুশীল কুমার দাস জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে ইয়াবাসহ আটক করা হয়েছে। আটক লিটন দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে অভিযোগ রয়েছে। তার বিরুদ্ধে আমতলী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরে করা হয়েছে।