আমতলী (বরগুনা) প্রতিবেদক: , আপলোডের সময় : শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬ , আজকের সময় : শনিবার, ১৪ মার্চ, ২০২৬

আমতলীতে গুণীজন ও শুভাকাঙ্ক্ষীদের সম্মানে ইফতার মাহফিল

বরগুনার আমতলীতে গুণীজন ও শুভাকাঙ্ক্ষীদের সম্মানে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। পবিত্র রমজান মাসের ২৩তম দিনে শুক্রবার (১৩ মার্চ) উপজেলার এক নং ওয়ার্ডের পায়রা নদীর তীরে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়। এতে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিত্ব, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা পবিত্র রমজানের তাৎপর্য তুলে ধরে পারস্পরিক সম্প্রীতি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ বজায় রাখার আহ্বান জানান। ইফতারের আগে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

ইফতার মাহফিলের আয়োজন করেন ইঞ্জিনিয়ার রকিব চৌধুরী রাজু। আয়োজকের পক্ষ থেকে জানানো হয়, সমাজের গুণীজন ও শুভাকাঙ্ক্ষীদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখা এবং পবিত্র রমজানের আনন্দ ভাগাভাগি করতেই এ আয়োজন করা হয়েছে।