নিজস্ব প্রতিবেদক: , আপলোডের সময় : শনিবার, ১৪ মার্চ, ২০২৬ , আজকের সময় : মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬

‘ঈদের আগে-পরে ট্রাক-কাভার্ডভ্যান চলাচল বন্ধ থাকবে’

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার (ভারপ্রাপ্ত) মো. সরওয়ার বলেছেন, ‘যানজট কমাতে ঈদের আগে ও পরে ট্রাক ও কাভার্ড ভ্যান চলাচল বন্ধ থাকবে। সেই সঙ্গে লক্কড়ঝক্কড় কোনো বাস সড়কে নামবে না।’

শনিবার (১৪ মার্চ) রাজধানী গাবতলী বাস টার্মিনালে বাস মালিক ও শ্রমিক নেতাদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

মো. সরওয়ার বলেন, ‘ঈদযাত্রা নির্বিঘ্ন করার জন্য যাত্রীদের জন্য হেল্প ডেস্ক রাখা হয়েছে। লক্কড়ঝক্কড় বাস রাস্তায় নামবে না।’

তিনি আরও বলেন, ‘যাত্রীদের সেবা দেওয়ার জন্য টার্মিনালগুলোতে অতিরিক্ত পুলিশ নিয়োগ করা হবে। এ ছাড়া যাত্রীদের নিরাপত্তায় কাউন্টার টেরোরিজম ইউনিট, র‍্যাব, সাদা পোশাকে পুলিশ মোতায়েন করা হবে।’