জুবায়ের আহমাদ জুয়েল (কিশোরগঞ্জ প্রতিনিধি): , আপলোডের সময় : মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬ , আজকের সময় : মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬

তাড়াইলে সাবেক উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থীর উদ্যোগে দুঃস্থদের মাঝে চাল বিতরণ

কিশোরগঞ্জের তাড়াইলে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দুঃস্থ ও অসহায় পরিবারের মাঝে চাল বিতরণ করা হয়েছে।

সোমবার (১৬ মার্চ) সকাল ৮টায় উপজেলার সাচাইল এলাকায় নিজ বাসভবনের সামনে এ কর্মসূচির আয়োজন করেন তাড়াইল উপজেলা পরিষদ নির্বাচনে সাবেক চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ গিয়াস উদ্দিন লাকী (মহাজন)।

এ সময় তিনি নিজস্ব অর্থায়নে উপজেলার প্রায় ৭০০টি দুঃস্থ ও অসহায় পরিবারের মাঝে ১০ কেজি করে মোট প্রায় ৭ টন চাল বিতরণ করেন।
চাল বিতরণকালে মোঃ গিয়াস উদ্দিন লাকী বলেন, পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে সমাজের অসহায় ও নিম্নআয়ের মানুষের মাঝে ঈদের আনন্দ ভাগাভাগি করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি বলেন, “সমাজের বিত্তবানদের এগিয়ে এসে দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো উচিত। আমি সামর্থ্য অনুযায়ী মানুষের পাশে থাকার চেষ্টা করছি এবং ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখব।”

চাল পেয়ে উপকারভোগীরা সন্তোষ প্রকাশ করে বলেন, ঈদকে সামনে রেখে এই সহায়তা তাদের জন্য অনেক উপকারে এসেছে। এতে করে তাদের পরিবারের জন্য কিছুটা স্বস্তি এসেছে।
এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সাংবাদিক ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।