আব্দুল্লাহ আল মামুন, তাড়াইল প্রতিনিধি কিশোরগঞ্জ: , আপলোডের সময় : মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬ , আজকের সময় : মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬

রমজানের নিয়মিত মুসল্লিদের কে পুরস্কার বিতরণ

কিশোরগঞ্জ জেলাধীন তাড়াইল উপজেলা বোরগাঁও গ্রামে পবিত্র মাহে রমজান উপলক্ষে নিয়মিত মুসল্লিদের কে বায়তুর রহমান জামে মসজিদে উদ্যোগে পুরস্কার বিতরণ করা হয়।

পবিত্র মাহে রমজানের শুরুতে বায়তুর রহমান জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা আরিফুল ইসলাম আরিফ সাহেব ঘোষণা করেন শুরু থেকে শেষ পর্যন্ত নিয়মিতভাবে মসজিদে পাঁচ ওয়াক্ত এবং তারাবি নামাজ আদায় করিলে পুরস্কার দেওয়া হবে। ৬০ জনের মধ্যে ১৬ জন মুসল্লি নিয়মিত ভাবে নামায আদায় করেন।

উক্ত মসজিদের সভাপতি হযরত মাওলানা মোস্তফা কামাল , সাধারণ সম্পাদক মজলু মিয়া, সম্মানিত ইমাম,সম্মানিত সদস্য আব্দুল্লাহ আল মামুন সহ মুসল্লিদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। পুরস্কৃত হয়। ১/আলমগীর,২/নূরুল আলম,৩/সাদেক মিয়া,৪/মজলু মিয়া,৫/ আঃ রশিদ,৬/ আঃ সালাম,৭/মজিবুর রহমান,৮/মিরাজ আলী,৯/হারুন মিয়া,১০/আব্দুল মজিদ,১১/ফেরদৌস মিয়া,১২/ইদ্রিস মিয়া, ১৩/মোঃ ইনছু মিয়া,১৪/আবু হানিফ,১৫/আঃ হালিম,১৬/মোঃ হুমায়ুন কবির। পুরস্কার পেয়ে মুসল্লিরা আনন্দ উল্লাসিত হয়।