ভ্রাম্যমান রিপোর্টার নান্দাইল : , আপলোডের সময় : বুধবার, ১৮ মার্চ, ২০২৬ , আজকের সময় : বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২৬

নান্দাইলে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর নির্দেশে শাড়ি ও মানবিক সহায়তার অর্থ বিতরণ

ময়মনসিংহের নান্দাইল উপজেলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নির্দেশে বিএনপির চেয়ারপার্সন প্রধানমন্ত্রী তারেক রহমানের ত্রান তহবিলের প্রাপ্ত অর্থ হতদরিদ্র, দু:স্থ অসহায় প্রতিবন্ধী ও নারী ফুটবলারদের মাঝে বিতরণ করা হয়েছে।

১৮ মার্চ রোজ বুধবার দুপুর ১২ টায় উপজেলা হলরুমে এ অর্থ বিতরণ করেন নান্দাইল উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা জান্নাত। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক মিজানুর রহমান লিটন, শহীদ স্মৃতি আর্দশ সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এনামুল হক সহ অন্যান্যরা।

এদিকে প্রধানমন্ত্রী ত্রান তহবিলের শাড়ি বিতরণের জন্য তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপি উপজেলা প্রশাসন ও গণ্যমান্য ব্যক্তিদের সমন্বয়ে গঠিত ৯ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করে দেন সুষ্ঠু কার্যক্রম সম্পাদনের জন্য।

কমিটির সদস্যদের সহায়তায় মঙ্গলবার ও বুধবার চরভেলামারী আশ্রয় প্রকল্প ভাটি পাচানি গুচ্ছ গ্রাম, শেরপুর ইউনিয়নের মহেষকুড়া গুচ্ছ গ্রাম, শেরপুর ইউনিয়নের মেরাকোনা আশ্রয়ণ প্রকল্প, মুশুলী ত্রিমোহনী গুচ্ছ গ্রামের বাসিন্দা সহ ভাসমান ভিক্ষুদের মাঝে শাড়ি ও ত্রি-পিস বিতরণ করেন। এছাড়াও ইমাম ও মুয়াজ্জিনের জন্য রুমাল প্রতিবন্ধী ও নারী ফুটবলারদের মাঝে মানবিক আর্থিক সহায়তার নগদ অর্থ বিতরণ করা হয়।

চন্ডিপাশা ইউনিয়নের ভিক্ষুক সোলেমা খাতুন বলেন, আনুষ্ঠানিক ভাবে প্রকৃত অসহায়দের তালিকা করে এই প্রথম নান্দাইলের ইতিহাসে কার্যক্রম। যাতে আমাদের মত অসহায়দের ভাগ্যে জুটেছে। এই জীবনের প্রথম শাড়ি ও নগদ টাকা পেলাম । ঈদে নতুন শাড়ি ও সেমাই চিনির ব্যবস্থা হইল। আল্লাহ তায়ালা আমাদের নান্দাইলের ইয়াসের খান ভাইকে বাচিয়ে রাখুক শত বছর। নান্দাইল উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা জান্নাত বলেন, তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর নির্দেশে প্রকৃতদের মাঝে সরকারের দেয়া ত্রান সামগ্রী ও নগদ অর্থ দেয়া সম্ভব হয়েছে। সুষ্ঠু পরিকল্পনা ও যথাযথ তদারকি হলেই সম্ভব সুশৃঙ্খল ভাবে কোন কাজ সম্পাদন করে।
উল্লেখ্য স্বাধীনতার চুয়ান্ন বছরে এই প্রথম আনুষ্ঠানিক ভাবে নান্দাইলে সরকারের বরাদ্দকৃত অর্থ ও মালামাল সকলের জ্ঞাতসারে বন্টন করা হয়। এতে সমাজে ভারসাম্য রক্ষা হবে বলে সুশীল সমাজের ধারণা।

এ বিষয়ে নান্দাইল আসন থেকে বিপুল ভোটে বিজয়ী তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপি বলেন, অসহায় দরিদ্র মানুষের জন্য সরকারের বরাদ্দকৃত অর্থ ও মালামাল যেন প্রকৃত অসহায় দরিদ্র মানুষেরা পায় সেই লক্ষ্য একটা কমিটি গঠন করে দিয়েছি, যাতে প্রকৃত অসহায় দরিদ্র মানুষেরা পায় পাশাপাশি তিনি সমাজের বিত্তবানদের এ কাজে এগিয়ে আসার আহবান জানান।