নিজস্ব প্রতিবেদক: , আপলোডের সময় : বুধবার, ১৮ মার্চ, ২০২৬ , আজকের সময় : মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬

৬ দিন মহাসড়কে ট্রাক-কাভার্ডভ্যান চলাচল বন্ধ

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে মহাসড়কে ট্রাক, কাভার্ডভ্যান ও লরির চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। মঙ্গলবার (১৭ মার্চ) এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঈদের আগের তিনদিন এবং পরের তিনদিনসহ মোট ছয় দিন—১৭ মার্চ থেকে ২৩ মার্চ পর্যন্ত মহাসড়কে এসব ভারী যান চলাচল বন্ধ থাকবে।

তবে নিত্যপ্রয়োজনীয় খাদ্যদ্রব্য, পচনশীল পণ্য, তৈরি পোশাক, ওষুধ, সার ও জ্বালানি পরিবহনকারী যানবাহন এ নিষেধাজ্ঞার বাইরে থাকবে। এছাড়া গুরুত্বপূর্ণ মহাসড়কের দুই পাশে কোনো যানবাহন পার্কিং না করার নির্দেশনা দেয়া হয়েছে।

যান চলাচল স্বাভাবিক রাখতে প্রয়োজনে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের হটলাইন ১৬১০৭ এবং মোবাইল নম্বর ০১৫৫০০৫১৬০৬ ও ০১৫৫০০৫৬৫৭৭-এ যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।