ভ্রাম্যমান রিপোর্টার নান্দাইল : , আপলোডের সময় : শুক্রবার, ২০ মার্চ, ২০২৬ , আজকের সময় : শনিবার, ২১ মার্চ, ২০২৬

নান্দাইলে পাঁচ শতাধিক নারী পুরুষের মাঝে যাকাতের কাপড় বিতরণ করলেন বিএনপির নেতা এনামুল কাদির ।

ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলা বিএনপির সদস্য সচিব মো এনামুল কাদির আজ শুক্রবার নিজ বাড়িতে অসহায় দরিদ্র নারী পুরুষের মাঝে পাঁচ শতাধিক যাকাতের শাড়ি লুঙ্গি বিতরণ করেন। শাড়ি লুঙ্গি পেয়ে দরিদ্র অসহায় মানুষের মাঝে অনন্য সম্প্রীতি সৃষ্টি হয়।

যেখানে বিভিন্ন উতসবে বিশেষ করে ঈদুল ফিতরে সমাজের নিন্ম আয়ের মানুষ জন্য এই সকল উপহার পেয়ে তৃপ্তির ঢেকুর তোলে । এতে কিছুটা হলেও বৈষম্য দূরীকরণ হয়। কাপড় লুঙ্গি নিতে আসা আব্দুল করিম নামে একজন মধ্য বয়সী ব্যক্তি বলেন, এনামুল ভাইয়ের কাছ থেকে প্রতি ঈদে আমরা কিছু না কিছু পেয়ে থাকি বিশেষ করে শাড়ি লুঙ্গি পেয়ে আমরা অত্যন্ত আনন্দিত।

তিনি আরও বলেন সমাজে যারা ধন্যঢ্য ব্যক্তি রয়েছে বিশেষ করে এনামুল ভাইয়ের মতো তারা যদি সবাই এগিয়ে আসে দুস্থ অসহায়দের সাহায্য এগিয়ে আসে তাহলে অসহায় মানুষের মাঝে হাসি ফুটবে। দান খয়রাত প্রসঙ্গে নান্দাইল উপজেলা বিএনপির সদস্য সচিব মো এনামুল কাদির বলেন, সমাজে সবাই স্বচ্ছল নয়, সামর্থ্যবানরা যদি গরীবের পাশে দাঁড়ায় তাহলে ঈদ উৎসব গুলো অত্যন্ত আনন্দের সাথে উদযাপন করতে পারবে।