আব্দুল্লাহ আল মামুন (তাড়াইল প্রতিনিধি কিশোরগঞ্জ): , আপলোডের সময় : শুক্রবার, ২৭ মার্চ, ২০২৬ , আজকের সময় : রবিবার, ২৯ মার্চ, ২০২৬

তাড়াইলে বাস টিকেট কাউন্টারে উপচে পড়া ভিড়

কিশোরগঞ্জ জেলার তাড়াইলে বাস টিকেট কাউন্টারে উপচে পড়া ভিড়। ঈদের ছুটির দিন গুলো পরিবার এবং আত্মীয়-স্বজনের মধ্যে আনন্দ উল্লাসে কেটেছে ।ঈদের ছুটির পর,প্রত্যেকে কর্মসংস্থান দিকে ছুটে যাচ্ছে। ঈদের আনন্দ সবার মাঝে ভাগাভাগির পর নিজ নিজ গন্তব্যে ফিরে যাচ্ছে।

ঈদের সাধারণ যাত্রীগণের মধ্যে মাওলানা হুসাইন আহমাদ বলেন , বাস টিকেট কাউন্টারে এসে , টিকেট পাই নাই। তারপরও আমার গন্তব্যস্থলে পৌঁছতে হবে। শত কষ্ট তার মধ্যে রিজিকের সন্ধানে কর্মস্থলে সময়মতো উপস্থিত হতে হবে। ফ্যামিলিকে নিয়ে ঈদের আনন্দ অন্যরকম। ঈদের সময় আসা-যাওয়া যে কষ্ট ,তা কষ্ট মনে হয় না। ঈদ ছাড়া ফ্যামিলির সবাইকে একসাথে পাওয়াটা খুব কঠিন।

তিনি আরো বলেন সকল ধরনের যানবাহনে যাত্রীগণ নিরাপদে গন্তব্যস্থলে পৌঁছতে পারেন, দোয়া প্রত্যাশা করেন। ঈদের উপলক্ষে বিভিন্ন যানবাহনে ,অনেকে নিহত এবং আহত হয়েছেন। নিহতের রুহের মাগফেরাত কামনা এবং আহতদের সুস্থতা কামনা করেন।

সবাই ভালো থাকেন সুস্থ থাকেন। সবার জন্য শুভকামনা রইল। আমরা যেন আগামী দিনে ঈদের আনন্দ উপভোগ করতে পারি। সেই তৌফিক দান করুন। আমীন