নিজস্ব প্রতিবেদক: , আপলোডের সময় : সোমবার, ৩০ মার্চ, ২০২৬ , আজকের সময় : মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬

৭ জুন শুরু হচ্ছে এইচএসসি পরীক্ষা

চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা আগামী ৭ জুন থেকে শুরু হবে। সোমবার (৩০ মার্চ) শিক্ষা মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে।

এর আগে একই দিন মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগে এ বিষয়ে একটি সভা অনুষ্ঠিত হয়। সভায় জুনের প্রথমার্ধে পরীক্ষা আয়োজনের পরিকল্পনা করে শিক্ষা বোর্ডগুলো। সভায় আরও সিদ্ধান্ত হয়, এবার দেশের সব শিক্ষা বোর্ডে অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা নেয়া হবে। এরও আগে শিক্ষামন্ত্রী দেশের সব সাধারণ শিক্ষা বোর্ডে এসএসসি ও এইচএসসি পরীক্ষা অভিন্ন প্রশ্নপত্রে নেয়ার ইঙ্গিত দিয়েছিলেন।

শিক্ষামন্ত্রী বলেছিলেন, দেশের সব শিক্ষার্থীর জন্য একই স্ট্যান্ডার্ড বা মানদণ্ড থাকা উচিত। বিশ্বজুড়ে যদি বড় প্রতিযোগিতামূলক পরীক্ষা অভিন্ন প্রশ্নে হতে পারে, তবে আমাদের দেশেও তা সম্ভব। আমরা আগামী বছর থেকে এ পদ্ধতি চালুর বিষয়ে কি করা যায় সে চিন্তাভাবনা করছি।