রিপোর্টারের নাম , আপলোডের সময় : মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬ , আজকের সময় : মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬

ইরানের হয়ে যুদ্ধ করবে রাশিয়ান আর্মি

ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরাইল যৌথ সামরিক অভিযান চালাচ্ছে। ২৮ ফেব্রুয়ারি হামলা শুরুর পর থেকে ৩২ দিন ধরে হত্যাকাণ্ড চালাচ্ছে ওয়াশিংটন ও তেল আবিব। এবার স্থল আগ্রাসন চালানোর প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র।

এ পরিস্থিতিতে রাশিয়ার চেচেন আর্মি ইরানের পক্ষে যুদ্ধের ঘোষণা দিয়েছে। ইরানি সংবাদমাধ্যম জানায়, মার্কিন স্থল অভিযান শুরু হলে রমজান কাদিরভের নেতৃত্বাধীন চেচেন ইউনিটগুলো মোতায়েনের জন্য প্রস্তুত। এটি সংঘাত আরও বিস্তৃত হওয়ার ইঙ্গিত দিচ্ছে।

প্রতিবেদন অনুযায়ী, কাদিরভপন্থী বাহিনী ইরানের পক্ষে মার্কিন-ইসরাইলি অভিযানকে ‘ধর্মীয় যুদ্ধ’ হিসেবে অভিহিত করেছে। তারা সম্ভাব্য হস্তক্ষেপকে ‘জিহাদ’ — ইসলামী প্রজাতন্ত্রের প্রতিরক্ষার লড়াই হিসেবে বর্ণনা করেছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অধীনে যুক্তরাষ্ট্র কয়েক সপ্তাহের বিমান হামলার পর কোনো চূড়ান্ত ফলাফল না পেয়ে স্থল হামলার প্রস্তুতি নিচ্ছে। ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া সংঘাত দ্রুত ছড়িয়ে পড়েছে। ইরানি দাবি, তেহরান ও ওয়াশিংটনের মধ্যে পরোক্ষ পারমাণবিক আলোচনার সময় যুদ্ধ শুরু হয়। এতে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনেয়ী এবং উচ্চপদস্থ সামরিক কমান্ডারসহ বেসামরিক নাগরিকের হত্যা ঘটেছে।

ইরান তার জবাবে পারস্য উপসাগরীয় অঞ্চলে ইসরায়েলি সামরিক অবকাঠামো ও মার্কিন ঘাঁটিতে ডজন ডজন ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। ইরানি কর্মকর্তাদের মতে, তাদের সশস্ত্র বাহিনী অন্তত ৮৬ দফা প্রতিশোধমূলক হামলা চালিয়েছে।

ইরান অভিযোগ করেছে যে, ইউক্রেন সরাসরি মার্কিন ও ইসরায়েলি অভিযানে সহায়তা করছে। জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস ও নিরাপত্তা পরিষদে পাঠানো চিঠিতে ইরানের দূত আমির সাইদ ইরাভানি দাবি করেছেন, কিয়েভ ‘শত শত বিশেষজ্ঞ’ মোতায়েন করেছে।

বিশ্লেষকরা মনে করছেন, ইউক্রেনের অংশগ্রহণ সংঘাতকে আরও জটিল ও বহুমুখী করছে। চেচেন সৈন্য ও ইউক্রেনীয় সেনার দাবি নিশ্চিত না হলেও এটি বৃহত্তর যুদ্ধের আশঙ্কা বৃদ্ধি করছে।

চেচেন আর্মির কিছু ইউনিট রমজান কাদিরভ নেতৃত্বাধীন এবং রাশিয়ার নিয়ন্ত্রণাধীন। এ ইউনিটগুলোকে ‘কাদিরোভৎসি’ বলা হয়। তারা রাশিয়ান সেনাবাহিনী ও নিরাপত্তা বাহিনীর সঙ্গে সমন্বয় করে কাজ করে এবং কখনো চেচনিয়ার অভ্যন্তরীণ নিরাপত্তার কাজে নিয়োজিত থাকে।