নান্দাইল প্রতিনিধি : , আপলোডের সময় : বুধবার, ১ এপ্রিল, ২০২৬ , আজকের সময় : বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬

সিনিয়র সহকারী সচিব পদে পদোন্নতি পেলেন নান্দাইলের সাবেক এসি ( ল্যান্ড ) মো: ফয়জুর রহমান

ময়মনসিংহের নান্দাইল উপজেলার সাবেক সহকারী কমিশনার ভুমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ও বর্তমানে বান্দরবান জেলা প্রশাসকের কার্যালয় কর্মরত মো: ফয়জুর রহমান সিনিয়র সহকারী সচিব পদে পদোন্নতি পেলেন।

তিনি নান্দাইল সহকারী কমিশনার ( ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এর দায়িত্ব পালনের পাশাপাশি প্রথম শ্রেণি পৌরসভা নান্দাইল পৌর প্রশাসক হিসাবে দায়িত্ব পালন করেন। দায়িত্ব পালন কালে তিনি ভুমি সেবা প্রদানে ছিলেন অত্যন্ত আন্তরিক। যে যুগে জমি সংক্রান্ত বিষয় নিয়ে চলছে টানাহেঁচড়া মাসের পর মাস ঘুরে ও মিউটেশন সহ নানাবিধ কার্যক্রম সম্পন্ন জটিল আর সেই সময় তিনি নান্দাইলের মানুষকে সমস্যা সমাধানে গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করেন ।

কখনো নিজ দফতরে ফাইল রেখে কাউকে হেনস্তা করার নজির স্থাপন করেননি। জটিল বিষয়কে মেধা শ্রম দিয়ে যাতে হয়রানির শিকার না হতে হয় অফিসের সকল স্টাফদের প্রতি ছিল কড়া নির্দেশনা। ফলে নান্দাইল বাসী তাকে একজন সজ্জন অফিসার হিসাবে যথাযথ সন্মান দিতে কুণ্ঠাবোধ করেনি। শুধু তাই নয় জুলাই গন অভুত্থানের পরে যখন দেশের সকল পৌরসভায় মেয়র অপসারণ করা হয় তখন প্রথম শ্রেণীর পৌরসভা নান্দাইলে পৌর প্রশাসক হিসাবে হাল ধরেন এবং নাগরিক সেবা দিয়ে কৃতিত্বের সাক্ষর রাখেন। জুলাই পরবর্তীতে তিনি বান্দরবান জেলা প্রশাসকের কার্যালয় বদলি হন।

সম্প্রতি এক আদেশের মাধ্যমে সহকারী কমিশনার থেকে সিনিয়র সহকারী সচিব পদে পদোন্নতি পেয়ে সংস্কৃতি মন্ত্রণালয়ে ন্যাস্ত হন। শুধু তাই নয় এই সৎ নিষ্টাবান কর্ম পরায়ণ অফিসার মো: ফয়জুর রহমানকে সরকারের সংস্কৃতির মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর একান্ত সচিব হিসাবে পদায়ন করেন। যেখানে একটি আর্দশ রাষ্ট্র বিনির্মানে মেধা সাক্ষর রাখতে সক্ষম হবেন। নান্দাইল উপজেলা খলাপাড়া গ্রামের সাবেক হেলথ ইন্সপেক্টর আলহাজ্ব ময়েজ উদ্দিন মিয়া বলেন, বিসিএস ক্যাডার এই পদটি সৃষ্টি হবার পর থেকে নান্দাইল উপজেলা এরকম সহকারী কমিশনার ভুমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আগমন ঘটেনি। উনার কর্মকাল নান্দাইল বাসীর মনে চিরস্মরণীয় হয়ে থাকবে। তিনি এই কর্মকর্তার উত্তোরত্তর মঙ্গল কামনা করেন।