আব্দুল্লাহ আল মামুন : , আপলোডের সময় : শনিবার, ৪ এপ্রিল, ২০২৬ , আজকের সময় : শনিবার, ৪ এপ্রিল, ২০২৬

এপার ওপার

ওই পারেতে তারা থাকে এই পারেতে এরা

মধ্যখানে দাঁড়িয়ে আছে কাঁটাতারের বেড়া

চোখের দেখা হয় যদিও যায় না হাতে ছোঁয়া

বুকের মধ্যে পাড় ভাঙছে জলাঙ্গি করতোয়া

ওই বেড়াটা কে দিয়েছে সেই তো দিয়েছে

যার মনেতে হিংসা ভীষণ জন্ম দিয়েছে

কাঁটাতারের ওই বেড়াটা বাড়ায় ব্যবধান

মানুষ এবং মানবতার চরম অপমান

হয় না যাওয়া হয় না আসা দু’পারে

দুঃখ ব্যথা মনের ভেতর ক্রমেই শুধু বাড়ে

মানুষ কি আর পাখির মত উড়ে যেতে পারে

কাঁটাতারের বেড়ায় যে তাই দুঃখ শুধু বাড়ে।