জুবায়ের আহমাদ জুয়েল (স্টাফ রিপোর্টার): , আপলোডের সময় : শনিবার, ১১ এপ্রিল, ২০২৬ , আজকের সময় : সোমবার, ৩ আগস্ট, ২০২৬

তাড়াইলে মাদরাসাতুল হিকমাহ ইছাপশরের উদ্বোধন ও সবক অনুষ্ঠান অনুষ্ঠিত

কিশোরগঞ্জ জেলার তাড়াইল উপজেলার ইছাপশর গ্রামে অবস্থিত মাদরাসাতুল হিকমাহ ইছাপশর-এর শুভ উদ্বোধন ও সবক অনুষ্ঠান উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১১ এপ্রিল) বিকেল ৩টায় মাদরাসা প্রাঙ্গণে আয়োজিত এই অনুষ্ঠানে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, আলেম-উলামা ও স্থানীয় জনগণের স্বতঃস্ফূর্ত উপস্থিতি লক্ষ্য করা যায়।

অনুষ্ঠানে বিশেষ মেহমান হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন তাড়াইল উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ সামির হোসেন সাকি।

তিনি তাঁর বক্তব্যে বলেন,“ধর্মীয় শিক্ষা প্রসারে এমন উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। একটি আদর্শ সমাজ গঠনে কুরআন ও  সুন্নাহভিত্তিক শিক্ষার কোনো বিকল্প নেই। এই মাদরাসা থেকে ভবিষ্যতে যোগ্য আলেম তৈরি হবে বলে আমি আশাবাদী।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষকমণ্ডলী ও অভিভাবকরা। শেষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।