ভ্রাম্যমাণ রিপোর্টার নান্দাইল : , আপলোডের সময় : রবিবার, ১২ এপ্রিল, ২০২৬ , আজকের সময় : রবিবার, ১২ এপ্রিল, ২০২৬

চিরনিদ্রায় শায়িত হলেন বিশিষ্ট সমাজ সেবী বিএনপি নেতা মো: সোলায়মান ভুইয়া

ময়মনসিংহের নান্দাইল উপজেলা রাজগাতী ইউনিয়নের পুর্ব দরিল্লা গ্রামের কৃতি সন্তান বিশিষ্ট শিক্ষানুরাগী বিএনপি নেতা মো সোলায়মান ভুইয়া শনিবার দিবাগত ভোর চারটা কিশোরগঞ্জ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে শেষ নি:শ্বাস ত্যাগ করেন ( ইন্না-লিল্লাহ,,, রাজেউন ) ।

আজ রবিবার বাদ জোহর জানাযা নামাজের পর চিরনিদ্রায় শায়িত হন। মরহুম সোলায়মান ভুইয়া জীবদ্দশায় বিভিন্ন সামাজিক কর্মকান্ডে সাথে নিজকে নিয়োজিত রাখেন এবং ইউপি সদস্য হিসাবে দায়িত্ব পালন করেন।

এই প্রবীণ রাজনীতিক ১৯৯১ সালে সাবেক সাংসদ মরহুম আনোয়ারুল হোসেন খান চৌধুরীর সান্নিধ্যে বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপিতে যোগদান করেন এবং ততকালীন জাতীয় সংসদ নির্বাচনে গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করেন। এবং পরবর্তীতে রাজগাতী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হিসাবে দীর্ঘ কাল রাজনীতির সাথে নিজকে নিয়োজিত রাখেন।

তিনি পুর্ব দরিল্লা সরকারি প্রাথমিক বিদ্যালয়, পুর্ব দরিল্লা হোসাইনিয়া দাখিল মাদ্রাসা ও দরিল্লা গয়েশ পুর আব্দুল হামিদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি হিসাবে দায়িত্ব পালন করেন।

মৃত্যু কালে তিন মেয়ে এক ছেলে ও অসংখ্য গুনগ্রাহী রেখে যান। জানাযা নামাযে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপির নান্দাইল উপজেলা সদস্য সচিব মো: এনামুল কাদির, নান্দাইল প্রেসক্লাবের সভাপতি সিনিয়র সাংবাদিক এনামুল হক বাবুল যুগ্ম আহবায়ক মো: নাজমুল হাসান ভুইয়া রাজগাতী ইউনিয়ন বিএনপির আহবায়ক আতাউর রহমান বুলবুল সহ অন্যান্যরা বক্তব্য রাখেন। এই প্রবীণ রাজনীতিক মো: সোলায়মান ভুইয়ার মৃত্যুতে গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী শোক প্রকাশ করেন।