জুবায়ের আহমাদ জুয়েল (নিজস্ব প্রতিবেদক): , আপলোডের সময় : মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬ , আজকের সময় : শনিবার, ১ আগস্ট, ২০২৬

করিমগঞ্জে বাংলা নববর্ষ উদযাপন: ইসলামী আন্দোলনের অনুষ্ঠান বর্জন

কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ বঙ্গাব্দ উদযাপিত হয়েছে।

মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল থেকে দিনব্যাপী নানা কর্মসূচির মাধ্যমে নববর্ষকে বরণ করে নেয় উপজেলা প্রশাসন। অনুষ্ঠানে স্থানীয় প্রশাসন, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

করিমগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ উম্মে মুসলিমার আমন্ত্রণে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত হন ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং এর সহযোগী সংগঠন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ করিমগঞ্জ উপজেলা শাখার সভাপতি মোঃ রুহুল আমিনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

তবে অনুষ্ঠানস্থলে গিয়ে তারা ইসলামী শরীয়ত পরিপন্থী কিছু কার্যক্রম লক্ষ্য করার অভিযোগ তুলে অনুষ্ঠান ত্যাগ করেন। এ সময় নেতৃবৃন্দ বলেন, “পহেলা বৈশাখের নামে ইসলামবিরোধী কোনো কার্যক্রম আমরা সমর্থন করি না। ইসলামী সংস্কৃতির বাইরে কোনো আয়োজন হলে তা আমরা ঘৃণাভরে প্রত্যাখ্যান করবো।”

এ ঘটনায় স্থানীয়ভাবে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।