বেতাগী বরগুনা প্রতিনিধি, মোঃ রাসেল মৃধা: , আপলোডের সময় : বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬ , আজকের সময় : মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬

বেতাগী উপজেলা পরিদর্শনে জেলা প্রশাসক: হুইলচেয়ার ও ঢেউটিন বিতরণ

বরগুনা জেলা প্রশাসক আজ ২৩ এপ্রিল ২০২৬ইং রোজ বৃহস্পতিবার বেতাগী উপজেলা পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি উপজেলার বিভিন্ন কার্যক্রম ঘুরে দেখেন এবং স্থানীয় প্রশাসনের সঙ্গে মতবিনিময় করেন।

এসময় জেলা প্রশাসক অসহায় ও প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে হুইলচেয়ার বিতরণ করেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য ঢেউটিন প্রদান করেন। এসব সহায়তা পেয়ে উপকারভোগীরা সন্তোষ প্রকাশ করেন এবং সরকারের এ ধরনের মানবিক উদ্যোগকে স্বাগত জানান।

পরিদর্শনের অংশ হিসেবে জেলা প্রশাসক বেতাগী উপজেলায় একটি কৃষ্ণচূড়া গাছের চারা রোপণ করেন। তিনি পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরে সবাইকে বেশি বেশি গাছ লাগানোর আহ্বান জানান।

স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন এবং সার্বিক কার্যক্রমে সহযোগিতা করেন। জেলা প্রশাসকের এই সফরকে ঘিরে এলাকায় উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যায়।