জুবায়ের আহমাদ জুয়েল (স্টাফ রিপোর্টার): , আপলোডের সময় : বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬ , আজকের সময় : শুক্রবার, ১ মে, ২০২৬

তাড়াইলের সর্বস্তরের জনগণকে মে দিবসের শুভেচ্ছা জানালেন এনসিপি নেতা মহিউদ্দিন মাসুদ

আন্তর্জাতিক শ্রমিক দিবস (১ মে) উপলক্ষে কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার সর্বস্তরের জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) তাড়াইল উপজেলা শাখার সমন্বয়কারী এবং আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে তালজাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী সার্জেন্ট (অব.) মোঃ মহিউদ্দিন মাসুদ।

এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “মে দিবস শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের এক ঐতিহাসিক দিন। এ দিনটি আমাদেরকে শ্রমিকদের ন্যায্য অধিকার, মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার অঙ্গীকার নতুন করে স্মরণ করিয়ে দেয়।”

তিনি আরও বলেন, দেশের উন্নয়ন ও অগ্রগতিতে শ্রমিকদের অবদান অপরিসীম। তাই শ্রমিকদের জীবনমান উন্নয়ন এবং তাদের অধিকার প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

মহিউদ্দিন মাসুদ তাড়াইল উপজেলার সকল শ্রমজীবী মানুষসহ সর্বস্তরের জনগণের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন এবং একটি বৈষম্যহীন, ন্যায়ভিত্তিক সমাজ গঠনে সকলকে একসাথে কাজ করার আহ্বান জানান।