কিশোরগঞ্জের তাড়াইল উপজেলাবাসীসহ দেশের সকল শ্রমজীবী মানুষের প্রতি মহান মে দিবসের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন তাড়াইল উপজেলা বিএনপির সভাপতি মোঃ সারওয়ার হোসেন লিটন।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “মহান মে দিবস শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের এক ঐতিহাসিক দিন। এই দিনটি আমাদের মনে করিয়ে দেয় শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার সংগ্রামের কথা।”
তিনি আরও বলেন, “দেশের উন্নয়ন ও অগ্রগতিতে শ্রমজীবী মানুষের অবদান অপরিসীম। তাদের ন্যায্য মজুরি, নিরাপদ কর্মপরিবেশ এবং মৌলিক অধিকার নিশ্চিত করা রাষ্ট্র ও সমাজের দায়িত্ব।”
সারওয়ার হোসেন লিটন তাড়াইলের সর্বস্তরের জনগণকে ঐক্যবদ্ধভাবে শ্রমজীবী মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান। একই সঙ্গে তিনি দেশের গণতন্ত্র, ন্যায়বিচার এবং মানুষের অধিকার প্রতিষ্ঠায় সবাইকে সচেতন থাকার আহ্বান জানান।
বার্তা শেষে তিনি মহান মে দিবসে সকল শ্রমিকের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন।