জুবায়ের আহমাদ জুয়েল (স্টাফ রিপোর্টার): , আপলোডের সময় : বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬ , আজকের সময় : মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬

তাড়াইল সদর ইউপির জনগণকে শ্রমিক দিবসের শুভেচ্ছা জানালেন নূরে আলম সিদ্দিকী

কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার তাড়াইল সদর ইউনিয়নের সর্বস্তরের জনগণকে ১লা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে তাড়াইল সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ নূরে আলম সিদ্দিকী।

এক শুভেচ্ছা বার্তায় তিনি শ্রমজীবী মানুষের অবদান গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে বলেন, দেশের উন্নয়ন ও অগ্রগতির পেছনে শ্রমিকদের ভূমিকা অপরিসীম। তিনি সকল শ্রমিকের ন্যায্য অধিকার, মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।

তিনি আরও বলেন, শ্রমিকদের জীবনমান উন্নয়ন ও তাদের কল্যাণে কাজ করাই হবে তার অন্যতম অঙ্গীকার। মহান মে দিবসের চেতনায় উদ্বুদ্ধ হয়ে একটি বৈষম্যহীন সমাজ গঠনে সকলকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।