এম আর বাবুল কিশোরগঞ্জ থেকে : , আপলোডের সময় : শুক্রবার, ১ মে, ২০২৬ , আজকের সময় : শুক্রবার, ১ মে, ২০২৬

কিশোরগঞ্জ সদরে আইনশৃঙ্খলা কমিটির সভা: মাদক নিয়ন্ত্রণ, জলাবদ্ধতা ও জনদুর্ভোগ নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত

কিশোরগঞ্জ সদর উপজেলায় আইনশৃঙ্খলা কমিটির সভায় আইনশৃঙ্খলা পরিস্থিতি, মাদক নিয়ন্ত্রণ, অবৈধ ফিসারি স্থাপন, জলাবদ্ধতা ও জনদুর্ভোগসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

সভায় সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামরুল হাসান মারুফ বলেন, উপজেলায় সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সকল সংশ্লিষ্ট দপ্তরকে সমন্বিতভাবে কাজ করতে হবে। তিনি সদর থানার অফিসার ইনচার্জ এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রতিনিধিকে মাদকাসক্তি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপ গ্রহণের নির্দেশনা দেন।

তিনি বিশেষভাবে ফসলি জমি কেটে অবৈধভাবে ফিসারি স্থাপন বন্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন এবং এ বিষয়ে উপস্থিত সকলকে আইনের বিস্তারিত ব্যাখ্যা দেন।

এছাড়াও সভায় উপজেলার বিভিন্ন সড়ক, খাল-বিল ও জলাবদ্ধতা সমস্যার বিষয়ে আলোচনা করা হয়। অপরিকল্পিতভাবে রাস্তায় নির্মাণ সামগ্রী ফেলে রাখার কারণে সৃষ্ট জনদুর্ভোগ নিরসনে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের কথাও উল্লেখ করা হয়।

সভায় চুরি, ছিনতাইসহ বিভিন্ন অপরাধ দমনে করণীয় নিয়েও আলোচনা করা হয় এবং এসব সমস্যা সমাধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান জানানো হয়।

উপজেলার সার্বিক উন্নয়ন ও জননিরাপত্তা নিশ্চিত করতে সভায় একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়েছে।