মোঃনাজমুল মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি: , আপলোডের সময় : বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬ , আজকের সময় : শনিবার, ১ আগস্ট, ২০২৬

মোরেলগঞ্জে এসএসসি পরীক্ষার্থী সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত, খুলনায় চিকিৎসাধীন

বাগেরহাটের মোরেলগঞ্জে এসএসসি পরীক্ষার্থী আয়শা আকতার সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে বর্তমানে খুলনার গাজী মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তিনি এখনও অচেতন অবস্থায় আছেন বলে জানা গেছে।

আহত আয়শা আকতার মোরেলগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের মানবিক বিভাগের একজন মেধাবী শিক্ষার্থী। তার বাড়ি উপজেলার বাশবাড়ীয়া এলাকায়। জানা যায়, রোববার সকালে পরীক্ষা কেন্দ্রে যাওয়ার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় তিনি গুরুতর আহত হন। পরে তাকে দ্রুত উদ্ধার করে খুলনার গাজী মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়।

আয়শার পিতা মারুফুল ইসলাম জানান, দুর্ঘটনার পর থেকেই তার মেয়ে অচেতন রয়েছে এবং চিকিৎসকরা জানিয়েছেন, এখনও তিনি শঙ্কামুক্ত নন।

এ বিষয়ে মোরেলগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শহিদুল ইসলাম বলেন, “আয়শা আমাদের বিদ্যালয়ের একজন মেধাবী ছাত্রী। তার এমন দুর্ঘটনায় আমরা গভীরভাবে উদ্বিগ্ন। আমরা তার দ্রুত সুস্থতা কামনা করছি।”

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা আয়শা আকতারের সুস্থতার জন্য সকলের কাছে দোয়া কামনা করেছেন।