নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি: , আপলোডের সময় : বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬ , আজকের সময় : শনিবার, ১ আগস্ট, ২০২৬

রাশেদা কাদের স্মৃতি ফাউন্ডেশন ও স্মৃতি পাঠাগারের আয়োজনে নান্দাইলে আন্ত: স্কুল রচনা প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

ময়মনসিংহের নান্দাইল উপজেলায় রাশেদা কাদের স্মৃতি ফাউন্ডেশন ও রাশেদা কাদের স্মৃতি পাঠাগারের যৌথ উদোগে আন্ত: স্কুল রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৪ঠা মে) বিকালে নান্দাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের হলরুমে কবি ও কথাসাহিত্যিক সুফিয়া বেগমের সভাপতিত্বে ও বই পড়া আন্দোলন নান্দাইল উপজেলা শাখার সাধারণ সম্পাদক ফাইজুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সহকারী কমিশন (ভূমি) সালাহ উদ্দিন মাহমুদ, নান্দাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক আবদুল খালেক, ইমাম হোসেন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক মোস্তফা কামাল, সিংরইল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক মোশাররফ হোসেন, বই পড়া আন্দোলন নান্দাইল উপজেলা শাখার সভাপতি এনামুল হক বাবুল, সিনিয়র সাংবাদিক রবিউল আলম ফরাজী, সাংবাদিক এ হান্নান আল আজাদ, সাংবাদিক সারোয়ার জাহান রাজিব সহ প্রমুখ।

অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ বিজয়ীদের মাঝে ক্র্যাস্ট, সাটির্ফিকেট ও টিএ/ডিএ প্রদান করা হয়।