বরগুনা ( জেলা) প্রতিনিধি : , আপলোডের সময় : বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬ , আজকের সময় : মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬

ইয়াবাসহ গ্রেফতারের পর পদ হারালেন ছাত্রদল নেতা

বরগুনার পাথরঘাটায় ইয়াবাসহ গ্রেফতারের পর বহিষ্কার হয়েছেন ছাত্রদল নেতা আরাফাত রহমান অভি। কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত অনুযায়ী তাকে ছাত্রদল থেকে বহিষ্কার করা হয়।

সোমবার (৪ মে) দুপুরে বরগুনা জেলা ছাত্রদলের সভাপতি মো. সানাউল্লাহ সানি বিষয়টি নিশ্চিত করেন। এর আগে রোববার (৩ মে) বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বহিষ্কারাদেশ দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত মোতাবেক বরগুনা জেলা শাখার সহস্কুল বিষয়ক সম্পাদক আরাফাত রহমান অভিকে সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হল।

বরগুনা জেলা ছাত্রদলের সভাপতি মো. সানাউল্লাহ সানি মিরর নিউজকে বলেন, ঘটনার পর রাতেই কেন্দ্রীয় ছাত্রদলের কাছে প্রতিবেদন পাঠিয়েছিলাম। কেন্দ্রীয় ছাত্রদল থেকে যাচাই বাছাই করে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। এছাড়া জেলা ছাত্রদলের মাধ্যমে বিষয়টির তদন্ত চলমান রয়েছে। যদি এমন হয় তাকে হয়রানি করা হয়েছে, আথবা তিনি জড়িত তাহলে সে অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।