নিজস্ব প্রতিবেদক: , আপলোডের সময় : মঙ্গলবার, ১২ মে, ২০২৬ , আজকের সময় : শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬

হাম ও উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু

রাজধানীসহ সারা দেশে হাম এবং উপসর্গে গত ২৪ ঘণ্টায় আরও ৯ শিশুর মৃত্যু হয়েছে। এরমধ্যে উপসর্গ নিয়ে ৬ এবং হামে ৩ শিশু মারা গেছে।

মঙ্গলবার (১২ মে) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদফতরের তথ্যমতে, হাম এবং উপসর্গে গত ২৪ ঘণ্টায় আরও ৯ শিশুর মৃত্যুর পাশাপাশি সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ১১০৫ জন এবং হাম শনাক্ত হয়েছে ৮৭ শিশুর।

সোমবার (১১ মে) সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত প্রাপ্ত উপাত্তের ভিত্তিতে এ তথ্য জানানো হয়েছে।