এম আর বাবুল কিশোরগঞ্জ থেকে : , আপলোডের সময় : শুক্রবার, ১৫ মে, ২০২৬ , আজকের সময় : শনিবার, ১ আগস্ট, ২০২৬

ঐতিহ্যবাহী কিশোরগঞ্জ পৌর কলেজিয়েট স্কুলে বৃক্ষ রোপণ

ঐতিহ্যবাহী কিশোরগঞ্জ পৌর কলেজিয়েট স্কুল প্রাঙ্গণে প্রধান শিক্ষক মোহাম্মদ আসাদুজ্জামান এর উপস্থিতিতে গতকাল বৃহস্পতিবার বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপির একত্রিশ দফার অংশ হিসেবে প্রধান মন্ত্রী তারেক রহমানের অন্যতম ভিশন দেশব্যাপী সবুজায়নের লক্ষ্য কিশোরগঞ্জ ও হোসেন পুর সংসদীয় আসনের এমপি মাজহারুল ইসলাম কর্তৃক উপজেলা প্রধান শিক্ষকদের মত বিনিময় ও চারা বিতরণ অনুষ্ঠান থেকে গ্রহণ করা চাইলতা গাছের চারা রোপণ করা হয়।

এসময় নান্দাইল প্রেসক্লাবের সাবেক সভাপতি ও তারঘাট আনছারীয়া ফাজিল মাদরাসার সহকারী অধ্যাপক মো মাহবুবুর রহমান উপস্থিত ছিলেন।

এছাড়া ও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো জাহাঙ্গীর আলম, মো: মিজানুর রহমান, অফিস সহকারী মো: দিদারুল হক ও বিভিন্ন শ্রেণির শিক্ষার্থী বৃন্দ। এক একর একুশ শতক ভুমির উপর কিশোরগঞ্জ পৌর কলেজিয়েট স্কুলটি ২০০৭ খ্রী: কিশোরগঞ্জ করিমগঞ্জ হাইওয়ে রোডের উপর অত্যন্ত মনোরম পরিবেশে গড়ে উঠে । বর্তমানে বিদ্যালয় সাড়ে তিনশ’ অধিক ছাত্রছাত্রী রয়েছে। প্রতিটি পাবলিক পরীক্ষায় ভালো ফলাফল করে আসছে।

এ প্রসঙ্গে প্রধান শিক্ষক মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, প্রতিষ্ঠানে যোগদানের পর থেকে দক্ষ শিক্ষক মন্ডলি ও ম্যানেজিং কমিটি নিয়ে পড়াশোনা সহ অবকাঠামোগত উন্নয়নের চেষ্টা করে যাচ্ছি। এতদ অঞ্চলের একটা নান্দনিক প্রতিষ্ঠান গড়ে তোলাই আমার অন্যতম লক্ষ্য। তিনি সকল অভিভাবক ও সচেতন সুশীল সমাজের সহযোগিতা কামনা করেন।

উল্লেখ্য বিদ্যালয়টি ঐতিহ্যবাহী কিশোরগঞ্জ পৌরসভার সার্বিক তত্বাবধানে পরিচালিত হয়। বর্তমানে স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক ( উপসচিব) জেবুন্নাহার শাম্মি সভাপতি হিসাবে দায়িত্ব পালন করছেন।