নিজস্ব প্রতিবেদক: , আপলোডের সময় : রবিবার, ২৪ মে, ২০২৬ , আজকের সময় : রবিবার, ৯ আগস্ট, ২০২৬

রামিসা হত্যা মামলার বিচার শুরু ১ জুন

রাজধানীর পল্লবীতে শিশু রামিসা আক্তার ধর্ষণ ও হত্যা মামলার বিচার আগামী ১ জুন শুরু হচ্ছে। রোববার (২৪ মে) ঢাকার শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক অভিযোগ গঠন শুনানির জন্য এ দিন নির্ধারণ করেন। অভিযোগ গঠনের মধ্য দিয়েই মামলার আনুষ্ঠানিক বিচার কার্যক্রম শুরু হবে।

এদিন মামলার তদন্ত কর্মকর্তা পল্লবী থানার উপপরিদর্শক অহিদুজ্জামান আদালতে সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারের বিরুদ্ধে চার্জশিট জমা দেন। ৪৭ পৃষ্ঠার অভিযোগপত্রে সোহেল রানার বিরুদ্ধে ধর্ষণের পর হত্যার অভিযোগ আনা হয়েছে। আর স্বপ্না আক্তারের বিরুদ্ধে ওই অপরাধে সহযোগিতার অভিযোগ উল্লেখ করা হয়েছে। মামলায় মোট ১৫ জনকে সাক্ষী করা হয়েছে।

পরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত মামলাটি শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে বিচারের জন্য পাঠানোর আদেশ দেন।