সাখাওয়াত হোসেন,স্টাফ রিপোর্টার: , আপলোডের সময় : বুধবার, ২৭ মে, ২০২৬ , আজকের সময় : সোমবার, ৩ আগস্ট, ২০২৬

কিশোরগঞ্জবাসীকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন এনসিপি নেতা শেখ খায়রুল কবির

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে কিশোরগঞ্জ জেলার সর্বস্তরের জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কিশোরগঞ্জ জেলা শাখার আহ্বায়ক শেখ থায়রুল কবির।

এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, পবিত্র ঈদুল আজহা মুসলিম উম্মাহর জন্য ত্যাগ, আত্মশুদ্ধি, সহমর্মিতা ও মহান আল্লাহর প্রতি আনুগত্যের এক অনন্য শিক্ষা বহন করে। এই পবিত্র উৎসবের তাৎপর্য ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রজীবনে নৈতিকতা, মানবিক মূল্যবোধ এবং পারস্পরিক সম্প্রীতির বন্ধনকে আরও সুদৃঢ় করুক-এটাই প্রত্যাশা।

তিনি আরও বলেন, সমাজের অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের মুখে হাসি ফোটানোর মধ্য দিয়েই ঈদের প্রকৃত আনন্দ নিহিত। তাই ঈদের আনন্দ সবার সঙ্গে ভাগাভাগি করে নেওয়ার জন্য তিনি সমাজের বিত্তবান ও সচেতন মহলের প্রতি আহ্বান জানান।

শেখ খায়রুল কবির কিশোরগঞ্জ জেলার সার্বিক উন্নয়ন, শান্তি, সমৃদ্ধি ও জনগণের কল্যাণ কামনা করে বলেন, “আসুন, পবিত্র ঈদুল আজহার শিক্ষা ধারণ করে আমরা একটি মানবিক, বৈষম্যহীন ও কল্যাণমুখী সমাজ প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধভাবে কাজ করি।”

তিনি কিশোরগঞ্জসহ দেশ-বিদেশে অবস্থানরত সকল মুসলিম উম্মাহর সুখ, শান্তি, সুস্বাস্থ্য ও সমৃদ্ধি কামনা করে সবাইকে আবারও পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানান।