আমতলী (বরগুনা) প্রতিবেদক: , আপলোডের সময় : শনিবার, ৩০ মে, ২০২৬ , আজকের সময় : শনিবার, ৩০ মে, ২০২৬

আমতলীতে ২ কেজি গাঁজাসহ দুই যুবক আটক

বরগুনার আমতলী উপজেলায় পুলিশের মাদকবিরোধী অভিযানে ২ কেজি গাঁজাসহ দুই যুবককে আটক করা হয়েছে।

শুক্রবার (২৯ মে) রাত ৯টার দিকে উপজেলার ৫নং চাওড়া ইউনিয়নের ৬নং ওয়ার্ডের চালিতাবুনিয়া ব্রিজ সংলগ্ন শাহজাহান গাজীর বাড়ির সামনে পাকা সড়কে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন উপজেলার ৩নং আঠারোগাছিয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডের চাউলা বাজার এলাকার বাসিন্দা মো. মোশারফ হাওলাদারের ছেলে মো. আশিক (১৯) এবং মো. নাসির প্যাদার ছেলে মো. শাহাবুদ্দিন প্যাদা (২৭)।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে আমতলী থানার এসআই মো. তানজিল আলমের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স অভিযান পরিচালনা করে। অভিযানের সময় দুই যুবকের কাছ থেকে ২ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পরে তাদের আটক করে থানায় নিয়ে যাওয়া হয়।

পুলিশ জানায়, উদ্ধারকৃত গাঁজা জব্দ করা হয়েছে। এ ঘটনায় আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু শাহাদাত মো. হাসনাইন পারভেজ বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। মাদক নির্মূলে পুলিশ সবসময় কঠোর অবস্থানে রয়েছে।

তিনি আরও বলেন, সমাজ থেকে মাদকের বিস্তার রোধে সাধারণ মানুষের সহযোগিতা প্রয়োজন। মাদক সংক্রান্ত যেকোনো তথ্য আইনশৃঙ্খলা বাহিনীকে জানাতে তিনি সকলের প্রতি আহ্বান জানান।