জুবায়ের আহমাদ জুয়েল (নিজস্ব প্রতিবেদক): , আপলোডের সময় : সোমবার, ৮ জুন, ২০২৬ , আজকের সময় : মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬

তাড়াইলের আলেমদের বায়তুল কোরআন আদর্শ মাদরাসা পরিদর্শন

কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার পশ্চিম জাওয়ার রায়পাড়া অবস্থিত বায়তুল কোরআন আদর্শ মাদরাসা পরিদর্শন করেছেন এলাকার বিশিষ্ট আলেম-উলামাগণ।

সোমবার (৮ জুন) সকাল ৭টায় আলেমদের একটি প্রতিনিধি দল মাদরাসাটি পরিদর্শনে আসেন। পরিদর্শনকালে তারা মাদরাসার সার্বিক শিক্ষা কার্যক্রম, শিক্ষার্থীদের পাঠদান পদ্ধতি এবং প্রতিষ্ঠানের অগ্রগতি সম্পর্কে খোঁজখবর নেন।

এ সময় উপস্থিত ছিলেন মাদরাসা ইমদাদুল উলুম জাওয়ার-এর পরিচালক মাওলানা আইনুল ইসলাম, জামিয়াতুস সুন্নাহ মাদরাসার পরিচালক মাওলানা ফখরুদ্দিন, হাফেজ আবু বকর (ঢাকা), সওতুল হেরা হাফিজিয়া মাদরাসার পরিচালক মাওলানা আব্দুর রউফ এবং জামিয়া ইসলামিয়া ঢাকার মুহাদ্দিস মুফতি আব্দুল কাইয়ূম।

পরিদর্শন শেষে আগত অতিথিরা বায়তুল কোরআন আদর্শ মাদরাসার পরিচালক হাফেজ মাওলানা সাইদুল হকের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় তারা মাদরাসার শিক্ষা কার্যক্রমকে আরও সমৃদ্ধ ও যুগোপযোগী করার লক্ষ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ পরামর্শ প্রদান করেন।

আগত আলেমগণ মাদরাসার সার্বিক পরিবেশ, শিক্ষার্থীদের শৃঙ্খলা ও কোরআনি শিক্ষার মান দেখে সন্তোষ প্রকাশ করেন এবং প্রতিষ্ঠানের উত্তরোত্তর সাফল্য কামনা করেন।