আব্দুল্লাহ আল মামুন, তাড়াইল (প্রতিনিধি) কিশোরগঞ্জ , আপলোডের সময় : শুক্রবার, ১২ জুন, ২০২৬ , আজকের সময় : বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬

মদীনার পথে

মদীনা পথে চলি আমি,মন ভরা ভালোবাসা।
রাসূলের সেই স্মৃতি মাখা প্রেম জাগে অবিরাম।
সবুজ গম্বুজ দূর থেকে ডাকে মধুর সুরে,
ইয়া নবী সালামুআলাইকা।

সোনার মদীনার, সেই পবিত্র মাটি, শান্তি বিরাজমান।
সবার প্রিয় নবী ছিলেন মানবতার তারা।
দরুদে মুখর পথে বাঁকে জাগে আশা নতুন,
রাসূল প্রেমে হৃদয় ভরে হয় জীবন রঙ্গিন।
ইয়া রাসূল, আপনার তরে ব্যাকুল এ প্রাণখানি।
মদীনার পথে ডাকছে আমায় ভালোবাসার বাণী।

আমি যদি পাখি হইতাম,
মদীনার পথে যাবো মেলে দু’টো ডানা।
একবার যদি যেতে পারি সেই পুণ্য নগরী।
সিজদায় নত হয়ে বলি _ আলহামদুলিল্লাহ,
মদীনা পথে চলার স্বপ্ন বুকে রাখি সদা ।

আল্লাহ যেন কবুল করেন মনের আশা।
দরুদ ও সালাম বর্ষিত হোক, নবীর প্রতি অফুরন্ত।
মদীনার প্রেমে আলোকিত হোক সারাটা জীবন।
বার বার মন চাই, সবুজ গম্বুজের পথে।