নিজস্ব প্রতিনিধি: , আপলোডের সময় : শনিবার, ১৩ জুন, ২০২৬ , আজকের সময় : শনিবার, ৮ আগস্ট, ২০২৬

বন কর্মকর্তা ইকবালকে ঘুষ দিয়ে বহুতল ভবন নির্মাণ

গাজীপুরের সফিপুর আনসার একাডেমির ৪ নম্বর গেট সংলগ্ন এলাকায় সরকারি জমি দখল করে বহুতল ভবন নির্মাণের অভিযোগ উঠেছে রাকিব হোসেন নামের এক ব্যক্তির বিরুদ্ধে। 

অভিযোগ রয়েছে, ডিমার্কেশন বাবদ প্রথমে ৫০ হাজার টাকা লেনদেনের মাধ্যমে সরকারি জমি দখল করা হয়। পরে বিষয়টি নিয়ে সাংবাদিকরা তথ্য সংগ্রহ করে সংবাদ প্রকাশ করলে সংশ্লিষ্ট ভবনটি ভেঙে দেওয়া হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, ভবন ভাঙার পরও রহস্যজনকভাবে পুনরায় প্রায় দুই লক্ষ টাকার বিনিময়ে একই স্থানে ভবন নির্মাণ করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় দায়িত্বপ্রাপ্ত বিট কর্মকর্তা ইকবাল হোসেনের নেতৃত্বে পুরো প্রক্রিয়া সম্পন্ন হয়েছে বলেও অভিযোগ করেন এলাকাবাসী।

এলাকাবাসীর দাবি, সরকারি জায়গা দখল ও অবৈধ নির্মাণের ঘটনায় একাধিকবার অভিযোগ দেওয়া হলেও কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। বরং অভিযোগ রয়েছে, অর্থ লেনদেনের মাধ্যমে বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়েছে।

এ বিষয়ে স্থানীয় সচেতন মহল বলছে, সরকারি জমি রক্ষা এবং দুর্নীতির বিরুদ্ধে প্রশাসনের কঠোর অবস্থান প্রয়োজন। একই সঙ্গে অভিযোগের সুষ্ঠু তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা।

তবে অভিযুক্তদের পক্ষ থেকে এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।