জুবায়ের আহমাদ জুয়েল (নিজস্ব প্রতিবেদক): , আপলোডের সময় : মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬ , আজকের সময় : বুধবার, ১৭ জুন, ২০২৬

তাড়াইলে তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলা-২০২৬ এর শুভ উদ্বোধন

কিশোরগঞ্জের তাড়াইল উপজেলায় তিন দিনব্যাপী “কৃষি প্রযুক্তি মেলা-২০২৬” এর শুভ উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (১৬ জুন-২০২৬ইং) সকাল ১১টায় তাড়াইল উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত এ মেলার উদ্বোধন অনুষ্ঠিত হয়। কৃষি প্রযুক্তির আধুনিক ব্যবহার, কৃষকদের নতুন নতুন উদ্ভাবন সম্পর্কে অবহিত করা এবং কৃষি উৎপাদন বৃদ্ধি ও টেকসই কৃষি উন্নয়নকে উৎসাহিত করার লক্ষ্যে এ মেলার আয়োজন করা হয়।

মেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষিবিদ ড. মো. সাদিকুর রহমান, উপপরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ি, কিশোরগঞ্জ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মিজ তানজিলা আখতার, উপজেলা নির্বাহী অফিসার, তাড়াইল, কিশোরগঞ্জ।

এছাড়াও তাড়াইল উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, রাজনৈতিক নেতৃবৃন্দ, কৃষি বিভাগের সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ এবং স্থানীয় কৃষকরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

আয়োজকরা জানান, তিন দিনব্যাপী এ মেলায় কৃষির আধুনিক প্রযুক্তি, উন্নত জাতের ফসল, কৃষি উপকরণ এবং বিভিন্ন উদ্ভাবনী প্রযুক্তি প্রদর্শন করা হবে, যা কৃষকদের আধুনিক কৃষি ব্যবস্থাপনা সম্পর্কে উদ্বুদ্ধ করবে।

এসময় অনুষ্ঠানে আগত সকল অতিথি ও দর্শনার্থীদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন তাড়াইল উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ বিকাশ রায়।