দিপংকর মন্ডল, হরিরামপুর উপজেলা প্রতিনিধি: , আপলোডের সময় : সোমবার, ২৯ জুন, ২০২৬ , আজকের সময় : সোমবার, ৩ আগস্ট, ২০২৬

মানিকগঞ্জের হরিরামপুরে ইয়াবাসহ ৫ যুবক আটক

মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় ৬ পিস ইয়াবা ও ইয়াবা সেবনের সরঞ্জামসহ পাঁচ যুবককে আটক করেছে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার (২৯ জুন) রাত আনুমানিক ১টা ৩০ মিনিটে উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের মধ্যপাড়া এলাকায় মো. রাশেদ বিশ্বাসের মুদির দোকানের সামনে কয়েকজন ব্যক্তি ইয়াবা সেবন করছে—এমন খবর পেয়ে স্থানীয় লোকজন তাদের আটক করে। পরে খবর পেয়ে হরিরামপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের হেফাজতে নেয়।

আটক ব্যক্তিরা হলেন—ফয়সাল হোসেন (২৪), মুন্না মিয়া (২০), রানা মিয়া (৩০), এলিন বিশ্বাস (১৮) এবং শাহিনুর ইসলাম (২৩)। তারা সবাই গোপীনাথপুর ইউনিয়নের মধ্যপাড়া এলাকার বাসিন্দা।

পুলিশের দাবি, আটক ব্যক্তিদের কাছ থেকে ৬ পিস ইয়াবা ও ইয়াবা সেবনের বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। পরে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করে বিজ্ঞ আদালতে পাঠানো হলে আদালত প্রত্যেককে তিন মাসের কারাদণ্ড দেন।