জুবায়ের আহমাদ জুয়েল (নিজস্ব প্রতিবেদক): , আপলোডের সময় : সোমবার, ২৯ জুন, ২০২৬ , আজকের সময় : সোমবার, ৩ আগস্ট, ২০২৬

তাড়াইলে ব্র্যাকের উদ্যোগে প্রান্তিক কৃষকদের মাঝে পাওয়ার টিলার ও সবজি বীজ বিতরণ

কিশোরগঞ্জের তাড়াইলে ব্র্যাক মাইক্রোফাইন্যান্সের (দাবি) উদ্যোগে ১জন কৃষকের মাঝে ১টি পাওয়ার টিলার এবং ৪০ জন প্রান্তিক কৃষকের মাঝে বিভিন্ন ধরনের সবজি বীজ বিতরণ করা হয়েছে।

সোমবার (২৪ জুন) বিকেল ৪টায় তাড়াইল ব্র্যাক অফিসে এ বীজ ও কৃষি উপকরণ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে কৃষকদের মাঝে লাল শাক, বরবটি ও চালকুমড়ার বীজ বিতরণ করা হয়। কৃষি উৎপাদন বৃদ্ধি, পুষ্টি নিরাপত্তা নিশ্চিতকরণ এবং প্রান্তিক কৃষকদের স্বাবলম্বী করে তুলতে এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে আয়োজকরা জানান।

এ সময় উপস্থিত ছিলেন ব্র্যাকের আঞ্চলিক ব্যবস্থাপক মো. জমির আলী, এলাকা ব্যবস্থাপক মো. আজাদুর রহমান, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা নাজমুল হক, শাখা ব্যবস্থাপক (দাবি) এবং শাখা ব্যবস্থাপক (BCUP) আব্দুর রউফ উদ্দিন।

বক্তারা বলেন, প্রান্তিক কৃষকদের উৎপাদনমুখী কর্মকাণ্ডে সম্পৃক্ত করা, আধুনিক কৃষি প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি এবং পারিবারিক পুষ্টি চাহিদা পূরণে ব্র্যাকের এ ধরনের সহায়তা কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।