নিজস্ব প্রতিবেদক: , আপলোডের সময় : সোমবার, ২৯ জুন, ২০২৬ , আজকের সময় : রবিবার, ২৩ আগস্ট, ২০২৬

ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১২৪

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় পাঁচজনের মৃত্যু হয়েছে। মারা যাওয়া পাঁচজনের মধ্যে দুইজন পুরুষ, তিনজন নারী। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত ১২৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

সোমবার (২৯ জুন) স্বাস্থ্য অধিদফতরের সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদফতরের বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে বরিশাল বিভাগে ৩৭, চট্টগ্রাম বিভাগে ২৮ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ২ জন, খুলনা বিভাগে ১৪ জন, ময়মনসিংহে ২ এবং রাজশাহী বিভাগে ৮ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

এছাড়াও ডেঙ্গু আক্রান্ত হয়ে ঢাকা উত্তর সিটিতে ১৬ এবং দক্ষিণ সিটিতে ১৭ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

চলতি বছর ডেঙ্গুতে মোট ১৮ জনের মৃত্যু হয়েছে। এ বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মোট ৫ হাজার ৯২৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এবং ডেঙ্গু থেকে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৫ হাজার ৪৫৫ জন।