স্পোর্টস ডেস্ক: , আপলোডের সময় : বুধবার, ৮ জুলাই, ২০২৬ , আজকের সময় : বুধবার, ৮ জুলাই, ২০২৬

আর্জেন্টিনাকে চমকে দিয়ে এগিয়ে গেল মিসর

কোয়াটার ফাইনালে ওঠার লড়াইয়ে আজ আটলান্টায় শুরু থেকে এলোমেলো ফুটবল খেলছে আর্জেন্টিনা। তার খেসারতই দল দিল ১৫ মিনিটেই। চমকে দিয়ে এগিয়ে গেল মিসর!

মাঝমাঠ থেকে মারওয়ান আত্তিয়ার চমৎকার এক ক্রস থেকে বল পেয়ে দারুণ এক হেড ইয়াসের ইব্রাহিমের। মুহূর্তেই বল জালে জড়ায় আর্জেন্টিনার।

এরপর ২০তম মিনিটে সমতা ফেরাতে পারতো আর্জেন্টিনা। কিন্তু পেনাল্টি থেকে গোল করতে পারেননি লিওনেল মেসি। হতাশা ডুবে বিশ্ব চ্যাম্পিয়নরা। মিসরের হাইসেম হাসান বলের নিয়ন্ত্রণ নিতে গিয়ে বক্সের ভেতর ফাউল করেন আর্জেন্টিনার খেলোয়াড়কে। রেফারি ফ্রঁসোয়া ল্যতেক্সিয়ে বাঁশি বাজিয়ে পেনাল্টির নির্দেশ দেন।

বিশ্বকাপে এই নিয়ে মোট ৮টি পেনাল্টি নিলেন মেসি। আর বিস্ময়করভাবে তার মধ্যে মিস করেন ৪টিই!

আর্জেন্টিনার শুরুর একাদশ:
এমিলিয়ানো মার্তিনেজ, নাহুয়েল মলিনা, ক্রিস্টিয়ান রোমেরো, লিসান্দ্রো মার্তিনেজ ও নিকোলাস তালিয়াফিকো, রদ্রিগো দি পল, এনজো ফার্নান্দেজ, লিয়ান্দ্রো পারেদেস ও আলেক্সিস ম্যাক আলিস্টার, লিওনেল মেসি ও হুলিয়ান আলভারেজ।