এম আর বাবুল নান্দাইল : , আপলোডের সময় : শুক্রবার, ১০ জুলাই, ২০২৬ , আজকের সময় : শনিবার, ১১ জুলাই, ২০২৬

দত্তপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত একাডেমিক ভবনের শুভ উদ্বোধন করেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপি

শুক্রবার (১০ জুলাই) বিকেলে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) বাস্তবায়নে প্রায় ৬১ লাখ ৬০ হাজার ৪০০ টাকা প্রাক্কলিত ব্যয়ে নির্মিত নান্দাইল উপজেলার মোয়াজ্জেমপুর ইউনিয়নের ১৩ নম্বর দত্তপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবনের আনুষ্ঠানিক  উদ্বোধন করেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপি।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নান্দাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা জান্নাত, উপজেলা প্রকৌশলী গোলাম কিবরিয়া পিয়াল, নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ আজহারুল ইসলাম, উপজেলা বিএনপির সদস্য সচিব এনামুল কাদের, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান লিটন, যুগ্ম আহ্বায়ক বাবু পল্লব রায়, সাবেক চেয়ারম্যান আবুল খায়ের বাবুল, নান্দাইল প্রেসক্লাবের সভাপতি এনামুল হক বাবুল, নান্দাইল সাংবাদিক সমিতির সভাপতি এবি সিদ্দিক খসরু, চ্যানেল এস-এর নান্দাইল উপজেলা প্রতিনিধি রফিকুল ইসলাম মোড়ল, আজকের পত্রিকার নান্দাইল উপজেলা প্রতিনিধি আর জে মিন্টু, যুবদল নেতা কামরুজ্জামান রাসেল, আকরাম হোসেন ফেরদৌস, ছাত্রদল নেতা অনিক আহমেদ বাবুলসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিবর্গ।

এছাড়াও অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, সাংবাদিক, বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, একটি আধুনিক ও মানসম্মত বিদ্যালয় ভবন শিক্ষার পরিবেশ উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। নতুন ভবনের মাধ্যমে শিক্ষার্থীরা আরও নিরাপদ, সুন্দর ও আধুনিক পরিবেশে পাঠদান গ্রহণের সুযোগ পাবে, যা প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে।