মোঃ শাহজাদা শাহাদাত, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি : , আপলোডের সময় : রবিবার, ১২ জুলাই, ২০২৬ , আজকের সময় : বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬

রূপগঞ্জে ডাকাতদের ব্যবহৃত ট্রাক ৩ জন ডাকাত গ্রেফতার, ৪৪ বস্তা চিনি উদ্ধার

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ডাকাতি হওয়া ৪৪ বস্তা চিনি,অন্যান্য পণ্যসহ ৩ ডাকাত সদস্যকে গ্রেফতার করেছে রুপগঞ্জ থানা পুলিশ। গতাকাল রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার গোলাকান্দাইল এলাকায় অভিযান চালিয়ে ডাকাতি হওয়া ৪৪বস্তা চিনি ও ডাকাতের কাজের ব্যবহৃত হওয়া একটি ট্রাকসহ ৩ জনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত ডাকাতদলের সদস্যরা হলেন, ঢাকা জেলার কদমতলী এলাকার আবুল হাশেমের ছেলে সুমন, নরসিংদী জেলার রায়পুরা থানার মৃত শহিদুল ইসলামের ছেলে ওমর ফারুক ও পটুয়াখালী জেলার ধুমকি থানার মৃত মান্নান মিয়ার ছেলে শহীদ মীর।

রুপগঞ্জ থানার অফিসার ইনচার্জ এ এইচ এম সালাউদ্দিন জানান, বিগত ২জুলাই রুপগঞ্জ উপজেলার গোলাকান্দাইল এশিয়ান হাইওয়ে সড়ক থেকে ডিবি পুলিশ পরিচয়ে ৩২০বস্তা চিনি বোঝাই ট্রাক ডাকতি করে নিয়ে যায় ডাকাত দলের সদস্যরা। পরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গতকাল রাতে উপজেলার গোলাকান্দাইল এলাকা থেকে ৪৪বস্তা চিনি ও ডাকাতের কাজের ব্যবহৃত হওয়া একটি ট্রাকসহ ডাকাত দলের ৩ জন সদস্যকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।