মোঃ রাসেল মৃধা, বরগুনা জেলা প্রতিনিধি : , আপলোডের সময় : রবিবার, ১৯ জুলাই, ২০২৬ , আজকের সময় : রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬

বেতাগীতে ২০ গ্রাম গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার

বরগুনার বেতাগী পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড এলাকা থেকে ২০ গ্রাম গাঁজাসহ মো. আব্দুল্লাহ ইবনে রহমান (২১) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে বেতাগী থানা পুলিশ।

শনিবার (১৮ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে পরিচালিত মাদকবিরোধী বিশেষ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আব্দুল্লাহ ইবনে রহমান বেতাগী সদর ইউনিয়নের বাসিন্দা এবং আবদুর রহমান দুলাল কাজীর ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বেতাগী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. নজরুল ইসলামের নেতৃত্বে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের একপর্যায়ে পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড এলাকা থেকে তাকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে ২০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

বেতাগী থানার অফিসার ইনচার্জ (ওসি) হারুন অর রশিদ হাওলাদার জানান, গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। তাকে আদালতে সোপর্দসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।