জুবায়ের আহমাদ জুয়েল (নিজস্ব প্রতিবেদক): , আপলোডের সময় : মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬ , আজকের সময় : বুধবার, ২২ জুলাই, ২০২৬

ঢাকাস্থ তাড়াইল বিএনপি ঐক্য ফোরামের ৭১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন: সভাপতি রুবেল, সম্পাদক বাবুল

ঢাকাস্থ তাড়াইল বিএনপি ঐক্য ফোরামের ৭১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত কমিটিতে রুবেল খন্দকার সভাপতি এবং আজিজ আহম্মেদ বাবুল সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

মঙ্গলবার (১৩ জানুয়ারি ২০২৬) তাড়াইল উপজেলা বিএনপির সভাপতি মোঃ সারওয়ার হোসেন লিটন এবং সাধারণ সম্পাদক মোঃ সারোয়ার আলমের যৌথ স্বাক্ষরিত অনুমোদনপত্রের মাধ্যমে এ কমিটির অনুমোদন দেওয়া হয়।

সংগঠনের নেতৃবৃন্দ জানান, ঢাকায় অবস্থানরত তাড়াইল উপজেলার বিএনপির নেতাকর্মীদের মধ্যে পারস্পরিক যোগাযোগ, সাংগঠনিক ঐক্য ও সহযোগিতা বৃদ্ধি, দলীয় কার্যক্রমকে আরও গতিশীল করা এবং কেন্দ্রীয় ও উপজেলা বিএনপির বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নে সক্রিয় ভূমিকা রাখার লক্ষ্যে এ ঐক্য ফোরাম গঠন করা হয়েছে।

নবগঠিত কমিটির অন্যান্য দায়িত্বপ্রাপ্তরা হলেনঃ সহ-সভাপতি: মোঃ রফিকুল ইসলাম রফিক, মোঃ লুৎফর রহমান খান, মোঃ জাহাঙ্গীর আলম, মোঃ আলী মিয়া, মোঃ মেহেদী হাসান রবিন, মোঃ মোজাম্মেল হক, মোঃ শহিদুল ইসলাম গেনু ও মোঃ মোতাহের হোসেন।

যুগ্ম সাধারণ সম্পাদক: মোঃ হুমায়ুন কবির, মোঃ কামরুজ্জামান শাহিন, মোঃ হৃদয় ভূইয়া, মোঃ মীর মোস্তফা, মোঃ সাফায়েত হোসেন শাকিল ও মোঃ আল-আমিন শেখ।

সাংগঠনিক সম্পাদক: মোঃ জিয়াউর রহমান ভূইয়া। সহ-সাংগঠনিক সম্পাদক: মোঃ সিদ্দিকুর রহমান হেলিম, মোঃ আঙ্গুর মিয়া, মোঃ জিয়াউর রহমান, মোঃ ফোরকান ভূইয়া ও মোঃ কামরুল হাসান সুরুজ।

এ ছাড়া কোষাধ্যক্ষ হিসেবে এম. এ. হোসেন, সহ-কোষাধ্যক্ষ মোঃ ইসহাক খান, দপ্তর সম্পাদক মোঃ আব্দুল মজিদ, সহ-দপ্তর সম্পাদক মোঃ মাহবুব ফকির, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ টি. এ. হৃদয়, সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ রাকিবুল ইসলাম রাকিব, যুব বিষয়ক সম্পাদক মোঃ রবিন খন্দকার, সহ-যুব বিষয়ক সম্পাদক মোঃ আনোয়ার হোসেন, ছাত্র বিষয়ক সম্পাদক মোঃ তানজিল ইসলাম তাঈন, সহ-ছাত্র বিষয়ক সম্পাদক মোঃ মুস্তাকিম, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মোঃ ইয়াছিন আরাফাত, সহ-স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মোঃ বিজয় হাসান রাব্বি, শ্রম বিষয়ক সম্পাদক মোঃ ওয়াজিবুল হাসান, সহ-শ্রম বিষয়ক সম্পাদক মোঃ ইব্রাহিম মিয়া, কৃষি বিষয়ক সম্পাদক মোঃ আমজাদুল শেখ, সহ-কৃষি বিষয়ক সম্পাদক মোঃ বায়েজিদ মিয়া, মানবাধিকার বিষয়ক সম্পাদক মোঃ মনিরুজ্জামান মনির, ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক মোঃ রাব্বানী, ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ আশরাফুল ইসলাম, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মোঃ কামরুল মিয়া, সহ-ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মোঃ সামরুল শেখ এবং স্বাস্থ্য বিষয়ক সম্পাদক হিসেবে মোঃ তৌহিদুল ইসলাম সুজন দায়িত্ব পেয়েছেন।

নির্বাহী সদস্যরা হলেন: মোঃ সাইফুল ইসলাম বাদল, মোঃ আলম হোসেন, মোঃ আনোয়ার মিয়া, মোঃ আবুল কালাম, মোঃ রাকিব হাসান জানু, মোঃ আবুল হোসেন, মোঃ কাঞ্চন মিয়া, মোঃ মোস্তফা, মোঃ জামাল মিয়া, মোঃ রবিউল ইসলাম, মোঃ জাহাঙ্গীর মিয়া, মোঃ বিপুল মিয়া, মোঃ কামরুল খান, মোঃ নাসির মিয়া, মোঃ ফারুক খান, মোঃ নয়ন মিয়া, মোঃ রফিকুল ইসলাম, মোঃ জসিম মিয়া, মোঃ সোহাগ মিয়া, মোঃ দ্বীন ইসলাম, মোঃ শামিম মিয়া, মোঃ ফারুক মিয়া, মোঃ কামাল মিয়া, মোঃ জুয়েল মিয়া, মোঃ দিলোয়ার মিয়া, মোঃ শহিদুল ইসলাম ও মোঃ বাবুল মিয়া।

নবগঠিত কমিটির নেতৃবৃন্দ বলেন, ঢাকায় অবস্থানরত তাড়াইলের বিএনপির নেতাকর্মীদের মধ্যে ঐক্য, ভ্রাতৃত্ববোধ ও সাংগঠনিক সমন্বয় আরও সুদৃঢ় করতে তারা সম্মিলিতভাবে কাজ করবেন। পাশাপাশি দলকে তৃণমূল থেকে আরও শক্তিশালী ও সুসংগঠিত করতে কেন্দ্রীয় বিএনপি ও তাড়াইল উপজেলা বিএনপির নির্দেশনা অনুযায়ী সকল রাজনৈতিক ও সাংগঠনিক কার্যক্রমে সক্রিয় ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

বি: দ্র: তাড়াইল উপজেলা বিএনপির সভাপতি মোঃ সারওয়ার হোসেন লিটন ও সাধারণ সম্পাদক মোঃ সারোয়ার আলমের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করে ঢাকাস্থ তাড়াইল বিএনপি ঐক্য ফোরামের সভাপতি রুবেল খন্দকার ও সাধারণ সম্পাদক আজিজ আহম্মেদ বাবুল বলেন, “আমাদের ওপর যে আস্থা রেখে উপজেলা বিএনপি এই পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দিয়েছে, তার জন্য আমরা কৃতজ্ঞ। এই দায়িত্বকে আমরা সততা, নিষ্ঠা ও জবাবদিহিতার সঙ্গে পালন করব। ঢাকায় অবস্থানরত তাড়াইলের সকল বিএনপি নেতাকর্মীকে একটি শক্তিশালী সাংগঠনিক প্ল্যাটফর্মে ঐক্যবদ্ধ করে কেন্দ্রীয় বিএনপি ও তাড়াইল উপজেলা বিএনপির প্রতিটি কর্মসূচি সফলভাবে বাস্তবায়নে আমরা সক্রিয় ভূমিকা রাখব।” তারা আরও বলেন, “ঐক্য, শৃঙ্খলা ও পারস্পরিক সহযোগিতার মাধ্যমে ঢাকাস্থ তাড়াইল বিএনপি ঐক্য ফোরামকে একটি কার্যকর ও শক্তিশালী সংগঠনে পরিণত করা হবে। এজন্য তাড়াইলের সকল বিএনপি নেতাকর্মীর দোয়া, পরামর্শ ও আন্তরিক সহযোগিতা কামনা করছি।”