নিজস্ব প্রতিবেদক , আপলোডের সময় : বৃহস্পতিবার, ৩০ ডিসেম্বর, ২০২১ , আজকের সময় : বুধবার, ১৮ মার্চ, ২০২৬

আবারো রোড ডিভাইডারের উঠে গেল বাস,পথচারীর মৃত্যু

রাজধানীর গুলিস্তান কাজপুর মদনপুর রুটে চলাচল কারী শ্রাবণ পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজকের ওপর উঠে এক পথচারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরো দুজন।

আজ বৃহস্পতিবার এ বিষয়ে ডিসেম্বর বিকেল তিনটার দিকে এ ঘটনা ঘটে।

জিপিও মোড়ের পাশে বিকেল ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে নিশ্চিত করে পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সালাউদ্দিন মিয়া জানান শ্রাবণ পরিবহনের বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রোড ডিভাইডারের ওপর উঠে যায়। এতে রাস্তার পাশে থাকা পথচারীদের অন্তত তিনজন আহত হন। হাসপাতালে একজন মারা গেছেন।

দু’দিন আগেই বিমানবন্দর সড়কে এনা পরিবহনের বাস সড়ক বিভাজকের ওপর উঠে গিয়ে মাইক্রোবাসের ওপর উঠে পড়ে। রক্তাক্ত হয়ে মহাসড়ক মাত্র একদিনের মাঝে গিয়েই এরই মধ্যে একই ঘটনা ঘটল গুলিস্তানে ।