আব্দুল্লাহ আল মামুন, তাড়াইল (কিশোরগঞ্জ) প্রতিনিধি , আপলোডের সময় : শনিবার, ২৫ জুলাই, ২০২৬ , আজকের সময় : সোমবার, ২৭ জুলাই, ২০২৬

ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ কিশোরগঞ্জ জেলার ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী সমাবেশ’২৬ অনুষ্ঠিত

ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ কিশোরগঞ্জ জেলা শাখার উদ্যোগে ২৫-০৭-২০২৬ ইং রোজ শনিবার বেলা ২টা হতে জেলা আইএবি কার্যালয় ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি মুহাম্মাদ রবিউল ইসলাম শাহীন সভাপতিতে ও হাফেজ মাওলানা ক্বারী দেলোয়ার হোসাইন এর সঞ্চালনায় প্রতিষ্ঠাবার্ষিকী সমাবেশ অনুষ্ঠিত।

উক্ত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (ময়মনসিংহ বিভাগ) হাফেজ মাওলানা প্রভাষক আলমগীর হুসাইন তালুকদার । তিনি বলেন আদর্শবান যুবকরা জাগলে, বাংলাদেশ জাগবে। এই স্লোগানকে সামনে রেখে যুবকদের দিয়ে দেশ এবং জাতি পরিবর্তন করা সম্ভব। আদর্শ যুবকদের নিয়ে, আদর্শ রাষ্ট্র গঠন করা সম্ভব। যুবকরা যদি সুশাসনের অধিকারী হয়। তাহলে দেশের মধ্যে সুশাসন কায়েম হবে।

প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (ময়মনসিংহ বিভাগ) মুফতি শেখ ইহতেশাম বিল্লাহ আজিজী।

জেলার সহ-সভাপতি মুহাম্মাদ এমদাদুল ইসলাম এর উদ্বোধনী বক্তব্যের মাধ্যমে উক্ত সমাবেশে অনুষ্ঠিত হয়।

বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ কিশোরগঞ্জ জেলার উপদেষ্টা মাওলানা শফিকুল ইসলাম ফারুকী, ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ কিশোরগঞ্জ জেলার সভাপতি আলহাজ্ব মোঃ মুসা খাঁন, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কিশোরগঞ্জ জেলার সভাপতি হাফেজ মুহাম্মাদ তানভীর আহমাদ।

জেলা দায়িত্বশীলদের মধ্যে উপস্থিত ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা ফাইজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক হাফেজ মাওলানা শরীফুল ইসলাম, দাওয়া ও প্রশিক্ষণ সম্পাদক এইচএম সাইফুল ইসলাম, প্রচার সম্পাদক মাওলানা রেদোয়ান আহমেদ, অর্থ সম্পাদক মুহাম্মাদ ইসমাইল হোসেন,যুব উন্নয়ন ও কর্মসংস্থান সম্পাদক হাফেজ মাওলানা তোফাজ্জল হোসেন, শিক্ষা ও সংস্কৃতি সম্পাদক মাওলানা মাসুম আহমাদ, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মাওলানা মাহবুবুর রহমান, তথ্য গবেষণা সম্পাদক, মুহাম্মাদ এনায়েতুল্লাহ,মুক্তিযোদ্ধ বিষয়ক সম্পাদক মুহাম্মাদ আব্দুল আল মামুন , এছাড়া উপজেলা নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।